সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে জেলা পরিষদের অনুদান বিতরণ

ওয়াসিম সেখ,টসিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা , দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২৩ জন বীর মুক্তিযোদ্ধা, ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং ৪১ জন অসহায় রোগীর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. আফসানা ইয়াসমিন।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদান এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এ ধরনের অনুদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,