শিক্ষাঙ্গন

দেবীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
দেবীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই রবিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ২৪ এর জুলাই গনঅভ্যুত্থানের দিবস যথাযথ ভাবে পালন করার জন্য এ প্রস্তুতিমূলক সভার আয়োজন কররে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহার সভাপতিত্ব করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
আগামী ৫ আগষ্ট দিবসটি সারা দেশের ন্যায় দেবীগঞ্জেও পালন করা হবে।
আগামী ৪ আগষ্ঠ আলোচনা সভা, ৫ আগষ্ট শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।
২০২৪ সালের জুলাই আগষ্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। হাসিনা সরকারের ১৫ বছরের শাসনামলের অবসান হয়। দিবসটি জাতীয় দিবস হিসেবে ঘোষনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আলোচনা সভায় এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন কবির রাজু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার একে ভুইয়া, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বেলাল হোসাইন।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর