সারাদেশ

পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন। ডিসির কাছে গণআবেদন 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের সদর উপজেলার উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকার বাসিন্দারা এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কাছে একটি গণআবেদন জমা দিয়েছেন। একই সাথে এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
অভিযোগ করা হয়েছে, আজিজুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সংঘর্ষ সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এছাড়া প্রতিবাদকারী ও স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন ভাবে মিথ্যা মামলায় জড়ানো, প্রাণনাশের হুমকি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২৪ জুলাই ২০২৬ তারিখে সংঘটিত একটি ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন এবং তাঁদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পাশাপাশি গবাদিপশু লুট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও করা হয়েছে। এসব ঘটনার কারণে নারী, শিশু ও সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় থাকায় এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের কাছে একটি গণআবেদন জমা দিয়েছেন ভুক্তভোগীসহ এলাকাবাসি। মানববন্ধনে এলাকার অর্ধশতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত আজিজুল ইসলাম। তার দাবি উল্টো তার পরিবারের সদস্যদের উপর হামলা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,