সারাদেশ

দশমিনায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে তালা ভেঙে মালামাল চুরি

মোঃজায়েদ হোসেন,
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে তালা ভেঙ্গে  চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ সময় কার্যালয়ে থাকা প্রয়োজনীয় কিছু নথিপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার মধ্যরাতে রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে রাত ১০টা থেকে ১১টার মধ্যে নিজ নিজ বাড়িতে চলে যান। পরে রাতে ভারি বৃষ্টির কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা চেয়ার, টেবিল, ফ্যান, টিভি,চায়ের ফ্লাস্কসহ বিভিন্ন মালামাল এবং প্রয়োজনীয় কিছু নথিপত্র নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি জানতে পেরে ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের তালা ভাঙ্গা দেখতে পান। পরে তারা বিষয়টি দশমিনা থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের এলাকায় তল্লাশি চালায়।
মাছুয়াখালী ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক হোসেন বলেন, ‘সোমবার আমরা অফিসে বসে ছিলাম বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করি তবে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ওই রাতেই কোনো এক সময় কে বা কারা কার্যালয়ের তালা ভেঙ্গে  চেয়ার, টেবিল, প্রয়োজনীয় নথিপত্রসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে বিষয়টি জানতে পেরে আমরা দশমিনা থানা পুলিশকে জানাই।
ইউনিয়ন বিএনপির সভাপতি নোমান মাস্টার বলেন, ‘মূল সড়কের পাশে বিএনপির অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙ্গে  মালামাল ও প্রয়োজনীয় নথিপত্র চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনকালীন সময়ে ওয়ার্ড পর্যায়ে এই অস্থায়ী কার্যালয়টি করা হয়েছিল। সেখান থেকে কিছু চেয়ার ও ফ্যান চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,