সারাদেশ

এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার চরমিরপুর কওমী মাদ্রাসার এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়া, লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের অর্থায়নে পরিচালিত ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে চরমিরপুর (বিদ্যুৎ টাওয়ার) এলাকায় অবস্থিত জলাশয়ে আনুষ্ঠানিকভাবে  মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও এই কর্মসূচির আয়োজন করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ‘আত-তাকওয়া ফিশারিজ’ প্রকল্পের মাধ্যমে মাছ চাষ থেকে অর্জিত সম্পূর্ণ আয় চরমিরপুর কওমী মাদ্রাসার গরিব ও এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা, লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসার নির্মাণ ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।
প্রকল্পটির উদ্যোক্তা প্রো. মো. রেজাউই রাবিব। ইতোমধ্যে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে একটি তথ্যসংবলিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে উল্লেখ রয়েছে যে, এই ফিশারিজ প্রকল্পের সব আয় জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক মো. তরিকুল ইসলাম তোতা, সিরাজগঞ্জ পৌর কৃষকদলের সভাপতি মো. রেজাউল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও যুবসমাজের সদস্যরা।
মাদ্রাসা কর্তৃপক্ষের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন মাদ্রাসার জন্য একটি স্থায়ী ও স্বনির্ভর অর্থায়নের ব্যবস্থা গড়ে উঠবে, তেমনি এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরাও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসতে উৎসাহিত হবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,