অর্থনীতি

কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ীর উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ীর উদ্যোগে স্থানীয় জনগণকে নিয়ে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ী অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, মৎস্য ব্যবসায়ী, জেলে, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ীর নবাগত এসআই মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় এবং ফাঁড়ীর ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা, নিষিদ্ধ অবৈধ জালের ব্যবহার বন্ধ, নদীপথে আইন-শৃঙ্খলা রক্ষা, নৌ-দুর্ঘটনা প্রতিরোধ এবং নৌ-পুলিশ ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ীর ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. মাহমুদুর রহমান বলেন, “নদী ও মৎস্যসম্পদ রক্ষা করা শুধু নৌ-পুলিশের একার দায়িত্ব নয়; এটি আমাদের সবার যৌথ দায়িত্ব। সচেতনতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে অবৈধ জাল ব্যবহার, মা মাছ নিধন এবং নদীকেন্দ্রিক অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। নৌ-পুলিশ সবসময় জনগণের পাশে থেকে আইন বাস্তবায়নের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, “আইন মেনে মাছ আহরণ করলে যেমন মৎস্যসম্পদ সংরক্ষিত হবে, তেমনি জেলেদের ভবিষ্যৎ জীবিকাও নিরাপদ থাকবে। যে কোনো অপরাধ বা অনিয়মের তথ্য নৌ-পুলিশকে জানাতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।”

সভা শেষে অংশগ্রহণকারীরা নৌ-পুলিশের এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং নদী ও মৎস্যসম্পদ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থনীতি

আর্থিক খাতে এত বড় ক্ষত কল্পনাতীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এত বড় ক্ষত সৃষ্টি হয়েছে সেটা বাইরে থেকে কল্পনাও করা
Uncategorized অর্থনীতি

পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

  • ডিসেম্বর ১৯, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে বসুন্ধরা সিমেন্ট আয়োজিত “শৈল্পিক নির্মানে রাজমিস্ত্রীর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের বাইপাস সড়কের