প্রতিমন্ত্রী আজাদকে জড়িয়ে ছবি প্রকাশ করায় ভুক্তভোগী শিক্ষার্থীর সংবাদ সম্মেলন
একেএম বজলুর রহমান , পঞ্চগড়
সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সাথে ছবি জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার ও চরিত্র হননের ষড়যন্ত্রের বিরুদ্ধে ভিডিও প্রকাশ করে সম্মান হানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী।
৩১ জুলাই শুক্রবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাহেমীন মারিয়া এলিন। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়। সে বর্তমানে পঞ্চগড় জেলা সদরের একটি ম্যাসে অবস্থান করে পড়াশোনা করছেন।
সংবাদ সম্মেলনে রাহেমীন মারিয়া এলিন বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সাথে আমার ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করে। ছবিটি পুরোটাই নকল করা। এরআগে আমার একটি প্রোগ্রামের জন্য প্রতিমন্ত্রীর সাথে স্বাক্ষাত করে কথা বলেছিলাম। তখন একটি ছবি তুলেছিলাম। সে ছবিটাই এডিট করে প্রতিমন্ত্রীর সাথে যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এআই দিয়ে যুক্ত করাসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ভিডিও এবং ছবিটি। এটা যারা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী আরও বলেন, বিভিন্ন ভুয়া আইডিতে, মাল্টিমিডিয়ায় ও পেইজে ছবি ছাড়ার কারনে আমি পরিবার ও সমাজের কাছে মুখ দেখাতে পারছিনা। বাড়িতেও যেতে পারছিনা। আমার বাবা মা মানা যাওয়ায় অনেক কষ্ট করে পড়াশোনা করে আজকে এ অবস্থানে এসেছি। আমি মকবুলার রহমান সরকারী কলেজে বিএসএস ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। ভিডিও প্রকাশ করার কারনে আমি এখন কলেজেও যেতে পারছিনা। বাসার বাহিরেও বের হতে পারছিনা। কারো সামনে মুখ দেখাতে পারছিনা।
এরআগেও আমার নামে অপপ্রচার করা হতো ছাত্রলীগের সভাপতির সাথে নাকি আমার সম্পর্ক আছে। সেটাও ছিল ভুয়া ছিল। আমার নামে ভিডিও প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সম্প্রতি ভাইরাল হওয়া এ ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। এনিয়ে উপজেলা ও জেলা বিএনপি প্রতিবাদ মিছিল করে। সংবাদ সম্মেলন করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।





