আদমদীঘি মোটর শ্রমিকের সভাপতি মাসুদ ও সম্পাদক দুলাল
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আদমদীঘি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে মাসুদ আহম্মেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান দুলাল।
গত ২৭ জুলাই ২০২৬ তারিখে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আসলাম হোসেন এবং সাধারণ সম্পাদক শামসুজ্জামান স্বাক্ষরিত এক অনুমোদন পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ আহম্মেদ চৌধুরী, কার্যকরী সভাপতি বুলবুল আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান দুলাল। এ ছাড়াও বিভিন্ন পদে ২৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আদমদীঘি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি খোন্দকার কামরুল হাসান মধু, সান্তাহার পৌর বিএনপি:র সাবেক সাংগঠনিক সম্পাদক এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকোসহ মোট ৮ জন সদস্য।
নব গঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নব গঠিত কমিটি শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান, গতিশীল ও শক্তি শালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





