সারাদেশ

নাগরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি লাভলু

শহিদুল ইসলাম (নাগরপুর) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রের জন্য স্বল্পমুল্যে খাদ্য শস্য বিতরণ কেন্দ্র উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য  রবিউল আওয়াল লাভলু।
সোমবার (৩আগষ্ট) সকালে নাগরপুর রাজিয়া শপিং কমপ্লেক্স এর নিচতলায় ভর্তুকি মূল্যের চাউল বিক্রি উদ্ভোধনের সময়  এমপি লাভলু বলেন, নাগরপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক নির্মুলে আমরা বদ্ধ পরিকর। মাদককে না বলুন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক বলেন, কার্ডধারী এই কর্মসূচির আওতায় যারা আছেন তাদের পরিবারে কেউ যদি মাদকাসক্ত হয় তাহলে তার কার্ড বাতিল করা হবে।
এসময় আরও  উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, সাধরণ সম্পাদক হাবিবুর রহমান হবি, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান রানা, বেকরা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মাহবুব মাস্টার প্রমুখ।
পরে ডিলার নুরুজ্জামান রানা প্রতি কেজি চাল ১৫ টাকা দরে কার্ডধারী হতদরিদ্রের মাঝে বিক্রি করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,