সারাদেশ

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস (ট্রেন নং-৭৫৪)-এর একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে জরুরি শিকল টেনে ট্রেনটির গতি থামানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার আনন্দবাজারকে বিষয়টি নিশ্চিত করে জানান, সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় যমুনা সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইন সচলের কাজ শুরু করেছে।
যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান আনন্দবাজারকে জানান, ট্রেনটি রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে প্রবেশের সময় একটি বগি লাইনচ্যুত হলে তাৎক্ষণিকভাবে ট্রেনটির গতি নিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
এদিকে লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
লাইনচ্যুতির কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ থাকায় যমুনা সেতুর উভয় প্রান্তের বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,