কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জের কাপাইস এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম. কামরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১টি মামলায় আসামি হযরত আলী শেখ (৪০), পিতা: হরমুজ আলী শেখ, সাং- কাপাইস, কালীগঞ্জ, গাজীপুরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এ এস আই কাজী ফিরোজ উদ্দিন ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে সাথে ছিলেন মো. আলামিন ভূইয়া।





