সারাদেশ

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে কাস্টমস গোয়েন্দা সদস্যরা ২টি স্বর্ণবারসহ এক পাসপোর্টধারী আটক 

জাকির হোসেন, বেনাপোল-শার্শা:
যশোরের শার্শা বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে দুটি স্বর্ণবারসহ এক বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা সদস্যরা।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বেনাপোল চেকপোস্টে ভারতে যাওয়ার সময় সন্দেহজনক আচরণের কারণে ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
আটক ওই ব্যক্তির নাম মোবারক হোসেন। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার তাজউদ্দীনের ছেলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,