সারাদেশ

পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের সদর উপজেলায় ২১৮ পিছ ইয়াবা সহ সাদেকুল ইসলাম সুমন (২৫) এক মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে সোপর্দ করেছে মাদক নির্মূল কমিটি।
৫ আগষ্ট বুধবার বিকেলে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মোলানি শিকারপুর এলাকায় পশ্চিম শিকারপুর মাদক নির্মূল কমিটির সদস্যরা তাদের আটক করে। এসময় একটি ১২৫ সিসি ডিসকোভার মোটরসাইকেল, একটি স্মার্ট ফোন, বেশ কয়েকটি ব্যাংকের এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ মাদক সেবনের সামগ্রী জব্দ করা হয়েছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
জব্দকৃত ইয়াবার সিজার মূল্য ৮৭ হাজার ২শ টাকা, ৮০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল ও ১০ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট ফোন।
আটক সুমন ইউনিয়নের কমলাপুর এলাকার জয়নুল ইসলামের ছেলে। সুমনের কমলাপুর বাজারে অনলাইন উদ্যোক্তা দোকান ও  স্কুল ফিডিং কর্মসূচীর ডিলার হিসেবে নিয়োজিত আছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সুমন বুধবার বিকেলে দরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকের চালান বিক্রির জন্য অপেক্ষা করছেন এমন খবরে সেখানে ছুটে যান পশ্চিম শিকারপুর মাদক নির্মূল কমিটির সদস্যরা। এসময় সুমনকে ২১৮ পিছ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে মোলানি শিকারপুর বাজারে নিয়ে আসা হয়। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মাদক সহ পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ অন্যান্য মালামাল জব্দ করে।
মাদক নির্মূল কমিটির সদস্য পাপেল আহমেদ, মতিয়ার রহমান ও আবেদ আলী বলেন, সুমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বুধবার বিকেলে সুমন মাদকের বড় চালান নিয়ে এসেছে জানতে পেরে আমরা সেখানে ছুটে যাই। পরে সেখানে গিয়ে সুমনকে তল্লাশি করতেই মাদক পাই। এভাবে তারা আমাদের কোমলমতি শিশুদের ধ্বংস করছে। আমরা এদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। আমরা ধরে পুলিশের কাছে দিলাম আর যাতে করে তারা দুই একদিনে জামিনে বের হয়ে না আসতে পারে। যদি তারা জামিন হয়ে দ্রুত বের হয়ে আসে তাহলে আমরা আন্দোলন গড়ে তুলবো।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মখলেছুর রহমান বলেন, আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা। আমরা বৃহস্পতিবার সকালে আসামীকে আদালতে হাজির করবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,