সারাদেশ

গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও কারামুক্তির দুই বছর: শাহরাস্তিতে যুবদল নেতা আলী আজগর মিয়াজির কারামুক্তি দিবস

এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজির কারামুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে আজ (৬ আগস্ট) পালিত হচ্ছে তাঁর কারামুক্তি দিবস। ২০২৪ সালের এই দিনে দীর্ঘ কারাভোগের পর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।
জানা যায়, ২০২৪ সালে তৎকালীন সরকারের পদত্যাগের দাবিতে চলমান এক দফা আন্দোলনের সময় তিনি পর্দার আড়াল থেকে শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলনের ধারাবাহিকতায় ওই বছরের ২১ জুলাই এশার নামাজ আদায় শেষে মেহার কালীবাড়ি ঘুলাচিবাড়ি জামে মসজিদ থেকে বের হওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। তাঁর গ্রেপ্তারের খবরে এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান।
গ্রেপ্তারের পর তিনি কারাগারে আটক ছিলেন। পরে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতনের পরদিন, ৬ আগস্ট, সারাদেশের অন্যান্য রাজনৈতিক বন্দিদের সঙ্গে তিনিও কারামুক্ত হন।
কারামুক্তির পর শাহরাস্তির দোয়াভাঙ্গা গেট এলাকায় স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে দোয়াভাঙ্গা থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে মেহার কালীবাড়ি থানা রোডের মাথায় গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে আলী আজগর মিয়াজি সংক্ষিপ্ত বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রতি বছরের মতো এবারও তাঁর অনুসারী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় নেতাকর্মীরা দিনটিকে কারামুক্তি দিবস হিসেবে পালন করছেন। তাঁদের ভাষ্য, গণতান্ত্রিক আন্দোলনে আলী আজগর মিয়াজির ভূমিকা এবং কারাবরণের ঘটনা স্থানীয় রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,