সারাদেশ

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড, জরিমানা

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পৃথক তিনটি মামলায় তিন জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ আগস্ট) কালীগঞ্জ উপজেলার বেতুয়া, পুনসহি ও চুয়ারিয়াখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা তিনটি মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়। একইসঙ্গে তিনজনের মধ্যে দুজনকে ৩০ দিন করে এবং একজনকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলাধীন বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের ফজলুল হকের ছেলে মোঃ আনোয়ার হোসেন ৪৬, জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি এলাকার রহিম খানের ছেলে জয়নাল খান ২৭, তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এলাকার কাজী আনোয়ার হোসেনের ছেলে কাজী জুয়েল ৩৫ ।
এদের মধ্যে কাজী জুয়েলকে মাদক সেবনের অভিযোগে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই জন আনোয়ার হোসেন ও জয়নাল খান কে ইয়াবা সেবনের দায়ে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শান্তি চন্দ্র দাস, এসআই, কালীগঞ্জ থানা, গাজীপুর। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,