সারাদেশ

চলনবিলে পর্যটনকেন্দ্র নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলে একটি আধুনিক পর্যটন স্পট নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি। শনিবার (৮ আগস্ট) সকালে তিনি চলনবিলের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং পর্যটন সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এদিন বেলা ১১টায় উপজেলার মান্নান নগর থেকে হামকুরিয়া এলাকার ৯ নম্বর কাচিকাটা ব্রিজ থেকে ১০ নম্বর ব্রিজ পর্যন্ত চলনবিলের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন মন্ত্রী।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এমপি, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
সংশ্লিষ্টরা জানান, চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য, যোগাযোগব্যবস্থা ও জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে পরিকল্পিত পর্যটন স্পট গড়ে তোলার বিষয়ে পরিদর্শনকালে বিস্তারিত আলোচনা হয়। পরিকল্পিত পর্যটনকেন্দ্র নির্মিত হলে এ অঞ্চলে পর্যটকদের আগমন বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা চলনবিলকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলার বিষয়ে তাদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা মন্ত্রীর কাছে তুলে ধরেন।
স্থান পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম তাড়াশ উপজেলার দোবিলা ডিগ্রি কলেজে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে সিরাজগঞ্জ ত্যাগ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,