সারাদেশ

শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজলের শ্বশুরের ইন্তেকাল

এইচ এ বাবলু
চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের শ্বশুর এবং শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীপুর মিয়াজী বাড়ির বাসিন্দা আলী আশ্রাফ মিয়াজীর জ্যেষ্ঠ পুত্র শফিউল্লাহ মিয়াজী (৭৫) ইন্তেকাল করেছেন।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম শফিউল্লাহ মিয়াজী বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি অবসর গ্রহণ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিকভাবে জানানো হবে।
আল্লাহ তায়ালা মরহুম শফিউল্লাহ মিয়াজীকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,