সারাদেশ

সদরপুরে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত 

সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটর সাইকেল ও ব্যাটারীচালিত অটোরিকশা সংঘর্ষে  বিজয় নামে এক  মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায়  আহত হয়েছে অটোরিকশার ৫ যাত্রী।
নিহত মোটর সাইকেল চালক বিজয় কুমার দাস (১৭) সে পার্শবর্তী ভাংগা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের চিত্ত রঞ্জন দাসের  ছেলে বলে জানা গেছে ।
রবিবার (৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার  সদর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার  আয়নালের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত যুবক বিজয় দাস কালিবাড়ি  থেকে নুরুল্ল্যাগঞ্জের দিকে যাচ্ছিলেন, অপরদিকে অটোচালক যাত্রী নিয়ে বগাইল থেকে আটরশির দিকে আসতেছিলেন , পথিমধ্যে সদর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার  আয়নালের মোড় নামক চার রাস্তার মোড়ে মোটর সাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকশা কে পিছন থেকে  ধাক্কা দিলে অটো রিকশাটি উল্টে যায় অন্যদিকে মোটর সাইকেল চালক  বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা মোটরসাইকেল চালককে মারাত্মক  আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে  মৃত্যু ঘোষনা করেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আল মামুন শাহ বলেন, লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,