সারাদেশ

আওয়ামী আইনজীবি মেয়ে জামাই হেনরীর বিরুদ্ধে পঞ্চগড়ে শ্বশুর, শ্বাশুড়ির মানববন্ধন 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
বৃদ্ধ, অসহায়, অসুস্থ শশুর শাশুড়ি ও ওয়ারিশগণের স্থাবর সম্পত্তি জবর দখল, শারীরিক নির্যাতন এবং হয়রানী, ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে ফ্যাসিস্ট আওয়ামী আইনজীবী হাসান সারওয়ার হেনরীর বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিযুক্ত আইনজীবীর শ্বশুর, শ্বাশুড়ি।
৯ আগষ্ট রবিবার দুপুরে পঞ্চগড় জেলা জজ আদালতের সামনে পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী খায়রুল আলম, তার স্ত্রী বেগম মমতাজ জাহান, মেয়ে নাঈমা ইয়াসমিন ও ডাঃ নাফিয়া ইয়াছমিন ও তার পরিবারের নিকট আত্মীয় এ এস এম মোস্তফা সারওয়ার বাবু।
মানববন্ধনে এলাকাবাসী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে খায়রুল আলম ও তার দুই মেয়ে বলেন, আওয়ামী আইনজীবী এবং আইনজীবী সমাজের কলঙ্ক হাসান সারওয়ার হেনরী বিগত ১৯৯৮ সালে আমার মেয়ে নাসিমা ইয়াসমিন সুমিকে সম্পত্তির লোভে ভালোবাসার ফাঁদে ফেলে গোপনে পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর বিষয়টি জানাজানি হলে ২০০৮ সাল পর্যন্ত আমরা তাদের সম্পর্ক মেনে নেইনি। কিন্তু পরিবর্তিতে মেয়ের স্বার্থে আমরা তাদর স্বাভাবিক সম্পর্ক মেনে নেই। বিগত আওয়ামী আমলে হাসান সারওয়ার হেনরী ক্ষমতার দাপট দেখিয়ে আমার স্থাবর সম্পত্তির প্রায় প্রতিটি খতিয়ানে ভুয়া ওয়ারিশ সাজিয়ে দেওয়ানী আদালতে বিভিন্ন হয়রানী ও ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করেন। বিগত ১৫ বছর ধরে আমাকে এবং আমার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে প্রায় প্রতি মাসে মামলার অজুহাতে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।
বেগম মমতাজ জাহান বলেন, গত ২ জুলাই  চিকিৎসা ও মৌলিক প্রয়োজনে আমার সম্পত্তি বিক্রির বায়না দলিল করার দিন নির্ধারিত হলে মোবাইল যোগে হাসান সারওয়ার হেনরী আমাকে হয়রানী ও ষড়যন্ত্র মূলক মামলা করার এবং শারীরিক নির্যাতনের হুমকি প্রদান করেন। যার প্রেক্ষিতে আমার স্ত্রীর ১৯৭৭ সালের ৩০ জানুয়ারীতে ক্রয়কৃত ১৭৫২৫ এর দলিলের  মাধ্যমে ভোগ দখলীয় সম্পত্তির উপর গত ৭ জুলাই ভুয়া ওয়ারিশ তৈরি করে। পরে হাসান সারওয়ার হেনরী হয়রানী ও ষড়যন্ত্র মূলক মামলা দেন। পঞ্চগড় সদর সিভিল জজ আদালতের মামলা নং ৯১১/২৬। গত  ১২ জুলাই হাসান সারওয়ার হেনরী ক্ষমতার দাপট দেখিয়ে বিবাদীকে না জানিয়ে আদালত কর্তৃক বেআইনীভাবে অস্থায়ী ও অন্তবর্তী কালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করান।
মোস্তফা সারোয়ার বলেন, হাসান সারওয়ার হেনরী বাদী পক্ষের শফিয়ার রহমান সব্বর কে দিয়ে গত ৯ জুলাই পঞ্চগড় মৌজার জেএল নং-২২ এর বর্তমান আরএস খতিয়ান নং ৩০৬১ এর দাগ নং ৫৮৭৬ এর উপর দাখিলা প্রদান না করার জন্য পঞ্চগড় সদর সহকারী কমিশনার (ভূমি) বরাবর চিঠি প্রদান করেন। সে কারণে ৩০৬১ নং খতিয়ানের ভূমি উন্নয়ন কর প্রদান করা যাচ্ছে না। সহকারী কমিশনার (ভূমি) পঞ্চগড় বেআইনি ভাবে স্থানীয় ভূমি অফিসকে ভূমি উন্নয়ন কর নিতে নিষেধ করেন। পরবর্তীতে খাইরুল আলম গত ১৩ জুলাই তারিখে রংপুরের কোতোয়ালী থানায় এবং গত ১৫ জুলাই তারিখে পঞ্চগড় সদর থানায় দুইটি জিডি দাখিল করি এবং গত ১৪ জুলাই তারিখে পঞ্চগড় বার সমিতির বরাবরে হাসান সারওয়ার হেনরীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করি। হাসান সারওয়ার হেনরী গত ৯ আগষ্ট তারিখে আমাকে এবং আমার জামাতা ইমরান শাহকে রংপুর জেলা স্কুলের মাঠে লোকের মাধ্যমে ডেকে এনে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,