শাহরাস্তিতে একাধিক অভিযানে ইয়াবা, অনলাইন জুয়া ও চুরি মামলায় ৫ জন গ্রেপ্তার
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযান চালিয়ে চুরি মামলার এক আসামি, মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ায় জড়িত দুই ব্যক্তি এবং ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। এ সময় মোট ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (৯ আগস্ট) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনা ও তত্ত্বাবধানে থানা পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।
নিয়মিত চুরি মামলায় মোঃ ইয়াছিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার পিপলকড়া গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৭, তারিখ ৯ আগস্ট ২০২৬; জিআর নং-২৫০, দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১/৩৪ ধারায় মামলা রয়েছ।
এদিকে মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া খেলার অভিযোগে সোলেমান হোসেন (২০) ও মোঃ আজমীর হোসেন (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছিকুটিয়া এলাকার ওয়াকওয়ে সংলগ্ন কালীবাড়ী-শোরশাক সড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) খায়রুল আলম।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তারা মোবাইল ফোনে সাইবার অ্যাপের মাধ্যমে জুয়া খেলছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নং-১০, জিআর নং-২৫৩, তারিখ ৯ আগস্ট ২০২৬।
অন্যদিকে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৮টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ।
৮ আগস্ট টামটা উত্তর ইউনিয়নের বোস্তা এলাকার মেহের বাড়ির সামনে সড়কে অভিযান চালিয়ে আবেদ শাহ মেহেদী (১৯) ও মোঃ রুবেল (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপর অভিযানে একই ইউনিয়নের মুড়াগাঁও এলাকার আরং বাজারে আলী আক্কাছের চায়ের দোকানে অভিযান চালিয়ে মোঃ সোহাগ (২৪) নামে এক যুবককে চারটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি কচুয়া উপজেলার আকানিয়া নাছিরপুর এলাকার বাসিন্দা।
অপর দুই মামলায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সব আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





