সারাদেশ

সদরপুরে খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ-‘একই ভোটে একজন হন প্রধানমন্ত্রী, অন্য রায় কীভাবে অবৈধ হয়’: সদরপুরে মামুনুল হক

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
​রোববার (৯ আগস্ট) বিকেল ৩টায় সদরপুর স্টেডিয়াম মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আমির আল্লামা মামুনুল হক।
​গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, “জুলাই অভ্যুত্থানের পর এ দেশের জনগণ একই সাথে সাধারণ নির্বাচনে সংসদীয় ভোট এবং গণভোট প্রদান করেছে। সেই ভোটে ৫০ শতাংশ সমর্থন পেয়ে একজন প্রধানমন্ত্রী হন, অথচ জনগণ যে গণভোটে ৭০ শতাংশ সমর্থন দিয়েছে, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সেই গণভোটকে অবৈধ বলছেন।” উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে একজন হন প্রধানমন্ত্রী, আর একই সঙ্গে জন্ম নেওয়া জনগণের অন্য রায় কীভাবে অবৈধ হয়?”
​বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্যার সভাপতিত্বে সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অভিভাবক পরিষদের সদস্য আল্লামা শাহ্‌ আকরাম আলী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফাত হুসাইন, মাওলানা আজিজুল রহমান হেলাল, মাওলানা আমজাদ হোসাইনসহ সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,