সারাদেশ

পঞ্চগড়ে আটক ভারতীয় নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর

একেএম বজলুর রহমান , পঞ্চগড়:
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তে স্থানীয় লোকজনের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৯ আগস্ট) বিকেলে মাগুরমারী সীমান্তে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তাকে পঞ্চগড় সদর থানা-পুলিশের কাছে দেওয়া হয়।
দীপঙ্কর গোপ ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে দীপঙ্কর গোপ বিরাজোত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় একটি আখখেতে যান। সেখানে আখ চুরির সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাকে ওই এলাকায় আটকে রাখা হয়।
এ সময় স্থানীয় লোকজন দীপঙ্কর গোপকে ফেরত দেওয়ার বিনিময়ে বুধবার সকালে ওই সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেওয়ার দাবি জানান। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকও হয়। তবে বৈঠকে বিষয়টির সমাধান না হওয়ায় পরে স্থানীয় লোকজন দীপঙ্কর গোপকে বিজিবির কাছে হস্তান্তর করেন।
রোববার বিকেলে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,