সারাদেশ

সোহেল রানার উদ্যোগে শুভাঢ্যায় মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে স্থানীয় মেধাবী, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং আর্থিক সংকটের কারণে তাদের শিক্ষাজীবনে যেন কোনো বাধা তৈরি না হয় এ লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

১৪ আগস্ট (শুক্রবার) বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং কেরানীগঞ্জ দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেল রানা (এমএসসি)।

অনুষ্ঠানে স্থানীয় নূর মোহাম্মদ নূর মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি জায়েদা আক্তার, খেজুরবাগ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধি আব্দুল জব্বার, ইউপি সদস্য হাজী মোশারফ হোসেন, মো. আমিনুল মিয়া, ইমাম আয়াতুল্লাহ মেকিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এ সময় আয়োজকরা বলেন, অর্থনৈতিক সংকটের কারণে অনেক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করতে পারে না। এতে তাদের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষাজীবনে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। তাই এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সামাজিক দায়িত্ব।

বক্তারা বলেন, একটি শিক্ষিত, সুশৃঙ্খল ও উন্নত সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করা হলে তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে। এর মাধ্যমে ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য যোগ্য নাগরিক গড়ে উঠবে।

তারা আরও বলেন, শুধু শিক্ষা উপকরণ বিতরণ নয়, এলাকার শিক্ষার মানোন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিক্ষা বিস্তারে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
প্রচার সম্পাদক মাহরুফ আহমেদ মিলনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. সুমন শেখ, মো. মিন্টু বেপারী ও মো. ইসমাইল। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ শুধু শিক্ষা উপকরণ বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এলাকার শিক্ষা বিস্তার, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা এবং সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,