সারাদেশ

সদরপুরে ৩৩ হাজার ভোল্টের খোলা তারে স্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু, আহত ১

​সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল শেখ (৩২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
​শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
​নিহত সজিব শেখ ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। দুর্ঘটনায় আহত রুবেল শেখ ফরিদপুর সদর ইউনিয়নের সিএনবি ঘাট নর্থ চ্যানেল এলাকার শাহজাহান শেখের ছেলে।
​স্থানীয় সূত্রে জানা যায়, কালিখোলার পার্শ্ববর্তী ১৪ রশি বাজারের ব্যবসায়ী রাজিব বণিকের একটি নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ভবনের একদম কাছেই একটি বিদ্যুতের খুঁটিতে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন বিপজ্জনক ও খোলা অবস্থায় ঝুলছিল।
​শুক্রবার সকালে ভবনের ছাদে বিমের রড সাজানোর কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় সজিবের হাতে থাকা একটি লম্বা রড অসাবধানতাবশত পাশের বিদ্যুতের হাইভোল্টেজ তারের সংস্পর্শে যায়। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব ও পাশে থাকা রুবেল ছাদে ছিটকে পড়েন।
​পরে অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিব শেখকে মৃত ঘোষণা করেন। আহত রুবেল শেখকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হলে তিনি বাড়ি ফিরে যান।
​ঘটনাস্থল পরিদর্শন শেষে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
​এদিকে, জনবহুল এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন এভাবে খোলা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত এই বিপজ্জনক তার অপসারণের দাবি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,