সিন্ডিকেট করে কেউ যদি সেবার মান নিয়ন্ত্রণ করতে পারবেনা-পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
সিন্ডিকেট করে কেউ যদি হাসপাতালের সেবার মান নিয়ন্ত্রণ করতে চান তাহলে তিনি বোকার স্বর্গে বসবাস করেন। যারা সিন্ডিকেট করবে তাদেরকে নির্মূল করার হুশিয়ারী দেন তিনি। সিন্ডিকেট তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
তিনি আরও, বর্তমান তারেক রহমানের সরকার চলতি বাজেটেই ডাক্তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। আশা করি চিকিৎসকদের শূন্য পদের সমস্যা দ্রূত সমাধান হবে। এ জেলার মানুষ খেটে খাওয়া মানুষ, দিনমুজুর। তারা যেন চিকিৎসা সেবা নিতে গিয়ে কোন বাধা, বৈষম্যের শিকার না হন সে বিষয়টি নির্নয় করবো।
আমরা দল সবাই ঐক্যবদ্ধ হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালটিকে মানসম্মত সেবাদান প্রতিষ্টান হিসেবে করে দিতে চাই। এরআগে আমরা সবাই দলমত নির্বিশেষে ব্যক্তিগত ফান্ড দিয়ে নতুন ভবনটি চালু করার চেষ্টা করেছিলাম। কিন্তু সরকারের সহযোগিতা ছাড়া এ হাসপাতালটি চালু করা সম্ভব না। এটি চালু করতে হলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ডাক্তার নার্সসহ সকল ব্যক্তির সহযোগিতা লাগবে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ কথা বলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করে স্বাস্থ্য বিভাগ। চিঠি ইস্যু করে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। ফরহাদ হোসেন আজাদ আধুনিক সদর হাসপাতালের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার একদিন পরেই হাসপাতালের মানন্নোয়নের জন্য চিকিৎসক, নার্সদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন।
১৫ আগষ্ঠ শনিবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল ফৌরদৌস নিতু।
অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নাগরিক নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মশলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসাইন, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রশিকিউটর এডভোকেট নাজমুল ইসলাম কাজল।
পঞ্চগড় চেস্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন এসময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সায়েম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সিভিল সার্জন কাম আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় উপস্থিত হয়ে দিক নির্দেশনা ও বিভিন্ন সমস্যা, সমাধানের কথা তুলে ধরেন। পঞ্চগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরকার হায়দার, সংবাদকর্মী ফাহিম হাসান, সেচ্ছাসেবী ফোরামের সভাপতি এডভোকেট আহসান হাবিব, গন অধিকার পরিষদের মোস্তাফিজুর রহমান।
তারা বলেন, হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নের জন্য, ঔষধ সঠিক ভাবে সরবরাহ, নার্সদের সেবার মান বাড়ানোর জন্য বিভিন্ন মতামত তুলে ধরেন। তারা দ্রুত নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন চালু করার জন্য ব্যবস্থা নিতে বলেন। হাসপাতালে ঔষধ সংকট, বেড সংকট, চিকিৎসক সংকটসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।





