সারাদেশ

শিশু শাওন হত্যার বিচার দাবিতে শাহরাস্তিতে এলাকাবাসীর মানববন্ধন

এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী গ্রামে শিশু সাহিদুল ইসলাম শাওনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে আয়নাতলী-ফেরুয়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শিশু শাওনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

মানববন্ধনে নিহত শাওনের বাবা শামছুল হক অভিযোগ করে বলেন, ঘটনার সময় তিনি প্রবাসে ছিলেন। তার দাবি, তার স্ত্রী সালমা বেগমের কথিত পরকীয়ার বিষয়টি স্থানীয়দের জানিয়ে দেওয়ায় শাওনের ওপর তার মা ক্ষিপ্ত হন। পরবর্তীতে পরিকল্পিতভাবে শাওনকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, শাওনের মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও সন্দেহ রয়েছে। তাই কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত ছাড়াই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তে প্রমাণিত সাপেক্ষে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় বক্তারা মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর প্রতি দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের আহ্বান জানান।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ নভেম্বর শিশু শাওনের মৃত্যুর ঘটনায় তার চাচা রবিউল ইসলাম বাদী হয়ে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,