সদরপুরে ক্রয়কৃত জমি জবর।দখলের অভিযোগ
সদরপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের খালাসি ডাঙ্গী গ্রামের মৃত সেক বাসেরের পুত্র সামাদ সেখের ক্রয়কৃত ৮ শতাংশ জমি ঐ এলাকার মৃত খোরশেদ খলিফার পুত্র ইউসুফ খলিফা কর্তৃক জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সদরপুর উপজেলার ৩৪ নং আকটের চর মৌজার ৫১৩ নং আর,এস খতিয়েনের সাবেক ৭১৪১ নং দাগের ৫৭ শতাংশ জমির মধ্যে পূর্ব দক্ষিণ তরফ দিয়ে ৮ শতাংশ জমি ২৮৮৪ নং দলিল মূলে ক্রয় সুত্রে মালিক সামাদ সেখ। তিনি জমি ক্রয়ের পরে ঐ জায়গায় দোকান ঘর তুলেন। পরে ভুল ক্রমে তার জমিটি অন্য ব্যক্তির নামে বি,এস রেকর্ড হলে সামাদ সেখ রেকর্ড সংশধোনের জন্য ৬০/ ২০০৫ ইং নং দেওয়ানি মামলা দায়ের করলে আদালত সামাদ সেখের পক্ষে রায় প্রদান করেন।
তিনি আরো জানান, বর্তমানে ইউসুব খলিফা তার জমিতে জোরপূর্বক পাকা স্থাপনা নির্মান করছেন। এ ব্যাপারে সামাদ সেখ গত ৯ /১২/ ২০২৫ তারিখে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তার জমিতে ১৪৪ ধারা জারি করার জন্য আবেদন করেন।
এ ব্যাপারে ইউসুফ খলিফা বলেন, আমি আমার জায়গায় ঘর নির্মান করছি। তাছারা আদালত কর্তৃক আমাকে এই স্থানে ঘর নির্মান করতে কোন প্রকার নিশেধাজ্ঞা প্রদান করেননি। এবং কোন প্রকার নিশেধাজ্ঞার কাগজ পাইনি। সামাদ সেখের এই স্থানে জমি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সামাদ সেখ এখানে জমি কিনেছেন, কিন্তু সে জায়গা কোনটা আমি কি করে বলবো। ভুক্তভোগী সামাদ সেখ এবং ইউসুফ খলিফা দু’জনেরই দলিল আছে বলে দেখা গেছে। যেখানে ইউসুফ খলিফা ঘর নির্মান করছেন সেখানে ৮ শতাংশ জমি বাদে সব জমির মালিক ইউসুফ খলিফা। কিন্তু সামাদ সেখের জমি গেল কৈ এমনটাই বলছেন স্থানীয়রা। তারা বলছেন দীর্ঘদিন যাবত এই দুজনের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। স্বরজমিনে পরিদর্শন পূর্বক সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধান করা জরুরি প্রয়োজন বলে জানান এলাকাবাসী।
এব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাসা তাদের।





