সারাদেশ

“প্রবাসী পল্লী” নিয়ে সিডিএ চেয়ারম্যান’র সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মতবিনিময় 

চট্টগ্রাম ব্যুরো
প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নিরাপদ আবাসনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান’র ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড কোম্পানির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৬ আগষ্ট রবিবার সকাল ১১ টায়, সিডিএ কনফারেন্স রুমে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিডিএ’র সিনিয়র কর্মকর্তা ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল (সিআইপি)সহ ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন,আমরা চাচ্ছি প্রবাসীদের জন্য প্রবাসী পল্লী গড়ে তুলতে। শুধুমাত্র প্রবাসী পল্লী নয় সিডিএর অন্য কোনো সেক্টর বা যদি মার্কেট করি তাহলে আমরা প্রবাসীদের জন্য একটা নির্দিষ্ট কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু প্রবাসীরা বীর রেমিট্যান্স যোদ্ধারা দেশের জন্য অনেক অবদান রাখে সেই অবদানের স্বীকৃতি স্বরূপ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য এটি একটি মানবিক দৃষ্টান্ত হবে। সিডিএ একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা এখানে সেবা দেওয়ার জন্য বসেছি । দেশের জনগণ,চট্টগ্রামবাসী যখনই আমাদের থেকে সেবা নিতে চায় আমরা দ্রুত সময়ের মধ্যে সেই সেবা দিয়ে থাকি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাই আপনাদের এই প্রবাসীদের একটি মানবিক সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিঃ কে। আপনাদের ২০ হাজার মেম্বার রয়েছে ।আপনারাও আমাদের মতো অনেক মানবিক এবং সামাজিক কার্যক্রম করে থাকেন ,যেটি আমি দেখেছি। তো দিনশেষে একটা ঠিকানা সবাই চায়। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত আন্তরিক তিনি অলরেডি সিলেটে একটি প্রবাসী পল্লী গড়ে তোলার অনুমোদন দিয়েছেন পাশাপাশি আমরাও যখন এই বিষয়ে আবেদন করেছি আমাদের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এই আবেদনে সাড়া দিয়েছেন।
মন্ত্রীর সাথে যখন মিটিংয়ে বসেছি তখন পরিকল্পনা মন্ত্রী বললেন চট্টগ্রাম একটি প্রবাসী পল্লী করা উচিত। তখন আমি বললাম এটা তো অনেক সুখবর কারণ চট্টগ্রামের অনেক প্রবাসী রয়েছে এবং যারা মিডেলইস্টে ব্যবসা করে ও ব্যাপক আকারে আছে।তো এই বিষয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আগামী ২/৩ দিনের মধ্যে আমাদের একটি মিটিং আছে সেখানে আমরা মন্ত্রীর সাথে কথা বলে এই কাজটি যত দ্রুত সম্ভব আমরা করতে পারি সে বিষয়ে আলোচনা করবো।
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান বলেন,সহজ পন্থায় ও সহজ পদ্ধতিতে সিডিএ’র রুলস মেনে বৃহত্তর স্বার্থ রক্ষা করে আমরা আপনাদের সাথে যৌথ উদ্যোগে সামনে অগ্রসর হবো। আমরা প্রবাসী ক্লাব কর্তৃপক্ষ অনেক আশা নিয়ে এসেছি। আমাদের এনালাইসিস অনুসারে অ্যারাউন্ড ৩৫ লক্ষ প্রবাসী এই চট্টগ্রাম ডিভিশনের। তার মধ্যে ২০ হাজার প্রবাসী আমাদের ক্লাবের মেম্বার। এই প্রবাসী ক্লাব লিমিটেড আমরা ২০২০ সালে প্রতিষ্ঠা করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ও আমাদের সিডিএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আমাদের প্রবাসীদের জন্য একটি ভালো উদ্যোগ নিয়েছেন প্রবাসী পল্লী করার।সে জন্য উনাকে প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন,সিডিএ’র কর্মকর্তা,
মোঃ নুরুল্লাহ নুরী, সদস্য প্রশাসন অর্থ সিডিএ,
ইন্জিনিয়ার জামিলুর রহমান, সদস্য ইঞ্জিনিয়ার প্লানিং সিডিএ,
মোঃ শামীম, নির্বাহী প্রকৌশলী সিডিএ,
কাজী কাদের নেওয়াজ টিপু, সিনিয়র অথরাইজড অফিসার সিডিএ
মোঃ সাদেকুর রহমান সিনিয়র ষ্টেট অফিসার সিডিএ,
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের পক্ষে,
আব্দুল মঈন চৌধুরী,
আব্দুল মান্নান,
মোহাম্মদ ইসমাইল ইমন
মোঃ দিদারুল আলম,মোঃ:দিদার প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,