সারাদেশ

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, সফল চাষিদের সম্মাননা

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬। রোববার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর সার্কেল নাজরান রউফ এবং সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সরকারসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এতে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও অর্জন করা যাবে।
আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নিষিদ্ধ সময়ে জাটকা ও মা মাছ ধরা বন্ধ এবং মৎস্য আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও তুলে ধরেন তারা।
আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিরাজগঞ্জে মৎস্য চাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ প্রদান এবং মৎস্যসম্পদ সংরক্ষণে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও প্রদর্শনীর আয়োজন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,