পরিবেশ রক্ষায় অনন্য উদ্যোগ: সদরপুরে ছাত্রদল নেতা তুষার মাহমুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তরুণ এই নেতা
শিমুল তালুকদার, সদরপুর থেকে
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সদরপুরে এক বিশাল বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। সদরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী তুষার মাহমুদের বলিষ্ঠ নেতৃত্বে মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার চরনাসিরপুর ইউনিয়ন এলাকায় দিনব্যাপী এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।
তরুণ ছাত্রনেতা তুষার মাহমুদের এই সময়োপযোগী ও প্রজনকল্যাণমুখী উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও ইতিবাচক সাড়া দেখা গেছে।
কর্মসূচির আওতায় চরনাসিরপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সামাজিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও ফাঁকা জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের বিপুল সংখ্যক চারা রোপণ করা হয়। মাঠপর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে তুষার মাহমুদ নিজে উপস্থিত থেকে এই চারা রোপণ কাজের উদ্বোধন করেন ও তদারকি করেন।
উপস্থিত সুধীজন ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে জনপ্রিয় ছাত্রনেতা তুষার মাহমুদ বলেন, “গাছ আমাদের জীবনের প্রাণ। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ বিশ্ব নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং ফরিদপুর-৪ আসনের জাতীয়তাবাদী শক্তির মূল স্তম্ভ শহিদুল ইসলাম খান বাবুল ভাইয়ের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় আমরা এই সামাজিক দায়বদ্ধতামূলক কাজ হাতে নিয়েছি।” তুষার মাহমুদ এলাকার প্রতিটি স্তরের মানুষকে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে হলেও গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানান।
কেবল গাছ রোপণ করেই দায়িত্ব শেষ করেননি এই তরুণ নেতা; তিনি নিশ্চিত করেছেন যে এসব চারার নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার জন্য সুনির্দিষ্ট টিম গঠন করা হয়েছে, যা এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ তুষার মাহমুদের এই সচেতনতামূলক ও দূরদর্শী নেতৃত্বের মুক্তকণ্ঠে প্রশংসা করছেন।
উক্ত সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচিতে তুষার মাহমুদের পাশে থেকে সহযোদ্ধা হিসেবে অংশ নেন সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হামীম সিয়াম, ছাত্রনেতা হাবীব, তরিকুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক তরুণ ও নেতৃত্ববৃন্দ।





