সারাদেশ

দূর্ণীতির অপর নাম ‘দূর্ণীতির তালাশ টিম’; কার্ড দেওয়ার নামে টাকা নিয়ে যোগাযোগ বন্ধ!

মো: হামিদুজ্জামান জলিল, স্টাফ রিপোর্টার:
সাংবাদিকতার আইডি কার্ড ও নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ উঠেছে ‘দুর্নীতির তালাশ টিম’ নামের একটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপভিত্তিক প্ল্যাটফর্মের বিরুদ্ধে। কার্ড এবং প্রসেসিং বাবদ ‘অফিস খরচ’ নাম দিয়ে টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
​অনুসন্ধান ও প্রাপ্ত তথ্যমতে, কথিত এই সংগঠনের প্রতিনিধিরা ‘স্টাফ রিপোর্টার’ পদবী ও প্রেস কার্ড দেওয়ার কথা বলে এক ভুক্তভোগীর কাছ থেকে টাকা দাবি করে। তাদের কথামতো গত ১৫ জুলাই ২০২৬ তারিখে ব্যক্তিগত বিকাশ ও নগদ নম্বর (০১৮৫৯৬৬৭৬০২)-এ ১,৫০০ টাকা ‘সেন্ড মানি’ করা হয় (ট্রানজেকশন আইডি: DGF7E5QJP3)।
​অর্থ লেনদেনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা দ্রুত সাড়া দিলেও টাকা পৌঁছানোর পর থেকেই তাদের আচরণ বদলে যায়। পরবর্তীতে ভুক্তভোগী একাধিকবার ভয়েস কল ও বার্তা পাঠালেও কোনো উত্তর দেওয়া হয়নি। প্রেস কার্ড কিংবা প্রয়োজনীয় কাগজপত্র প্রদান না করে তারা পুরো বিষয়টিকে এড়িয়ে গিয়ে ফোন ধরা বন্ধ করে দেয়।
​ভুক্তভোগীদের অভিযোগ, “দুর্নীতি তালাশ” বা এই জাতীয় নীতিবাক্য সম্বলিত নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র অপসাংবাদিকতা ও অনলাইন প্রতারণার জাল বিছিয়েছে। এরা সাধারণ ও নতুন কাজ করতে ইচ্ছুক সাংবাদিকদের টার্গেট করে প্রতিনিয়ত এভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। ভূঁইফোড় এই চক্রটির প্রতারণা বন্ধে এবং সংশ্লিষ্ট প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সাথে এই ধরনের নামসর্বস্ব প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,