সারাদেশ

ইউনিয়ন পরিষদ নির্বাচন করার ঘোষণা দিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক-কে এম আবু সাঈদ 

শিমুল তালুকদার, সদরপুর থেকে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদরপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বর্তমান  বিএনপির যুগ্ন আহবায়ক কে এম আবু সাঈদ। তিনি ১৮ ই আগষ্ট তার অফিস কার্যালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মিদের উপস্থিতিতে এই ঘোষণা দেন।
তিনি বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এই সদরপুর ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। সাবেক এই উপজেলা ছাত্রদল সভাপতি আরো বলেন আমি জনগনের পাশে থাকতে চাই। তাদের পাশে থেকে সেবা করতে চাই। সদরপুর ইউনিয়নের জনগন অনেক সময় জিম্মি হয়ে থাকে আমি তাদের স্বাধীন করতে চাই। তিনি তার নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন আপনারা জনগনের কাছে যান, তাদের সমস্যার কথা শুনুন। আমি আমাদের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল ভাইয়ের সহযোগিতায় তাদের সমস্যা সমাধেনের চেস্ট্রা করবো।
তিনি বলেন বর্তমান এই সদরপুর ইউনিয়ন বাসী পরিবর্তন চায়। বয়োস্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিএফসি কার্ড, শিশু কার্ড, সহ সরকারি দেওয়া সকল ভাতা দলিয় করণ করার কারনে সুষ্ঠ বন্টন হচ্ছেনা।
আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এই সকল সুযোগ সুবিধা সঠিক ও নিরেপেক্ষ নির্দলিয় ভাবে বন্টন করবো। এছাড়াও এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ও দূর্নীতি মুক্ত করার জন্য সর্বাত্তক চেস্টা করবো।
তিনি সদরপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
তার কর্মিদের উদ্দেশ্যে বলেন, আমার কোন নেতা কর্মি কে কোন প্রকার হুমকি ধামকি দেওয়া হলে সাথে সাথে তার প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,