সারাদেশ

শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে

জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধিঃ
যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে প্রধান অতিথি যশোর জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামিম রেজা (অর্নব) এর উপস্থিতে র‌্যালি উদ্বোধন করেন। এসময় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শার্শা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি প্রধান কার্যালয়ে সামনে এসে শেষে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের ঐতিহ্য, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা তুলে ধরেন। র‍্যালি শেষে আলোচনাসভা ও বৃক্ষ রোপন কর্মসুচির মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয় ৷
এসময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, যশোর জেলা যুগ্ন-আহবায়ক,শফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক, রাকিবুল হোসেন রিপন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সেলিম  হোসেন আশা, বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহবাহক, শাহিদুল ইসলাম শহিদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশনেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,