সারাদেশ

শহীদ জিয়া ও বেগম খালেদা আন্তঃস্কুল টুর্ণামেন্ট এ পাঠানটুলী সিক বালক উচ্চ বিদ্যালয় জয়ী 

আজ বৃহস্পতিবার, ২৭ আগষ্ট সকাল ১১ টায়  চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম মহানগরীর পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে নগরীর সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
খেলায় প্রথমার্ধে বিজয়ী ২ – ০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরো ১টি গোল করে ৩- ০ গোলে বিজয় অর্জন করে। খেলায় ম্যান অব দি ম্যাচের ট্রফি অর্জন করেন বিজয়ী পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় মোঃ আনিছ। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের খেলায় উপস্থিত ছিলেন উভয় দলের বিদ্যালয়ের প্রচুরসংখ্যক শিক্ষার্থীরা। আরো উপস্থিত ছিলেন বিজয়ী পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শেখ ইয়াছিন নওশেদ, আবদুর রহমান, হাজী আবদুর রহিম, প্রধান শিক্ষক জনাব আশরাফুল আলমসহ শিক্ষকরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,