সারাদেশ

সিরাজগঞ্জে দা দিয়ে কুপিয়ে জখমের ২ দিন পর মৃত্যু, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া (আদর্শ গ্রাম) পুনর্বাসন এলাকায় দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার দুই দিন পর মো. নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত মো. শফির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত নজরুল ইসলাম বনবাড়িয়া (আদর্শ গ্রাম) এলাকার মো. আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাইকপাড়া ওবদা এলাকা থেকে চা পান করে বাড়ি ফেরার পথে আদর্শ গ্রামের নুর ইসলাম চা স্টলের পাশে পৌঁছালে চর পাইকপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মো. শফি তাকে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও এলাকার মাতব্বর আলতাফ ও গুটু শিকদার বাধা দেন বলে অভিযোগ পরিবারের। তারা বিষয়টি স্থানীয়ভাবে বিচার করে দেওয়ার আশ্বাস দেন।
পরবর্তীতে নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (২৯ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে তিনি মারা যান।
নিহতের মেয়ের অভিযোগ, অভিযুক্ত শফি কয়েকদিন আগে কারাগার থেকে জামিনে বা মুক্ত হয়ে এলাকায় ফেরেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি। মেয়ের ভাষ্য, শফি তার বাবাকে উদ্দেশ করে বলেন, ‘তুই আমাকে ধরিয়ে দিয়েছিস’এ কথা বলেই দা ও লাঠি দিয়ে তার বাবার ওপর হামলা চালান।
নিহতের পরিবারের দাবি, হামলার পরপরই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে হয়তো তার জীবন রক্ষা করা সম্ভব হতো। কিন্তু স্থানীয়ভাবে বিচারের আশ্বাস দিয়ে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর মাতব্বর বলেন, আমরা ইতোমধ্যে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হামলার কারণ, জড়িতদের ভূমিকা ও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,