Uncategorized

কলমাকান্দায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার (নেত্রকোনা)

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম।

এ সময় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নজরুলের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে তাদের পরিচিত করে তুলতে এ প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে কলমাকান্দা শিল্পকলা একাডেমির শিল্পীরা নজরুলগীতি পরিবেশন করেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবির সৃষ্টিকর্ম ও সংগীতের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨