বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর আনন্দ মিছিল
জাকির হোসেন, বেনাপোল (শার্শ)প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮-তম, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোল বন্দরনগরীতে আনন্দ মিছিল করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নেতৃবৃন্দ ও শ্রমিকরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদ আলীসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।
এ সময় নেতৃবৃন্দ বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা তুলে ধরেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মিছিলকে ঘিরে বেনাপোল বন্দরনগরী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মী ও শ্রমিকদের অংশগ্রহণে আনন্দ মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।





