সারাদেশ

সাদুল্লাপুরে ফাতেমা কোচের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নিহত

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা)
গাইবান্ধার সাদুল্লাপুরে ঢাকা-গামী ফাতেমা কোচের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গোলাম রব্বানী নামে সাদুল্লাপুর সরকারি কলেজের এক হিসাবরক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক প্রতিবন্ধী শিশুও আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১২-১৯৩২ নম্বরের ফাতেমা কোচটি ঢাকা যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে বাসটির ক্রসিং হচ্ছিল। রাস্তার পাশে জমে থাকা কাদা-পানিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। পরে সেটি ফাতেমা কোচের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানীর মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় মোটরসাইকেলে থাকা এক প্রতিবন্ধী শিশুও ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে বাসটি ভাঙচুরের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনায় জড়িত ফাতেমা কোচটি হেফাজতে নেয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,