সারাদেশ

১৯ উদ্ভাবনী প্রকল্প নিয়ে ইনোভেশন ফেয়ারে রাবিপ্রবি

রাজধানীর নভোথিয়েটারে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ ১৯টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর দুপুর ১২টার দিকে রাবিপ্রবির স্টল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামও স্টল পরিদর্শন করেন। এ সময় তারা প্রদর্শিত প্রকল্পগুলো সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে জমা দেওয়া প্রকল্প যাচাই-বাছাই শেষে ১৯টি প্রকল্প মেলার জন্য চূড়ান্ত করা হয়। প্রকল্পগুলোর মধ্যে চারটি ‘ইনোভেশন টু মার্কেট’ এবং ১৫টি তাত্ত্বিক ধারণা হিসেবে প্রদর্শিত হচ্ছে।

ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের পক্ষ থেকে একাধিক প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমার উদ্যোগে প্রদর্শিত হচ্ছে ‘Biochar: Small particle, Big impact’ প্রকল্প।

এ ছাড়া সহযোগী অধ্যাপক ড. মো. আবু তালেবের উদ্যোগে প্রদর্শিত হচ্ছে ‘Biodegradable waste management through vermicomposting for Rangamati municipality’ প্রকল্প। বিভাগের শিক্ষার্থীদের প্রস্তাবিত আরও তিনটি প্রকল্পও মেলায় স্থান পেয়েছে।

বায়োচার ও ভার্মিকম্পোস্টিংভিত্তিক দুটি প্রকল্পকে ‘ইনোভেশন টু মার্কেট’ শ্রেণিতে রাখা হয়েছে। প্রকল্প দুটির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব সম্পদ ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের পক্ষ থেকেও ছয়টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। বিভাগের চেয়ারম্যান ড. মো. মতিউর রহমান চৌধুরীর উদ্যোগে প্রদর্শিত হচ্ছে ‘Kaptai Smart Refuge 2.0’।

সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুনের উদ্যোগে প্রদর্শিত হচ্ছে ‘Waste to resource: a potential circulating economy for sustainable aquaculture’ প্রকল্প। এ বিভাগের শিক্ষার্থীদের প্রস্তাবিত আরও চারটি প্রকল্পও রয়েছে মেলার স্টলে।

‘Waste to resource’ প্রকল্পটি ‘ইনোভেশন টু মার্কেট’ বিভাগে প্রদর্শিত হচ্ছে। টেকসই জলজ চাষে বর্জ্যকে সম্পদে রূপান্তরের সম্ভাবনা তুলে ধরাই প্রকল্পটির মূল লক্ষ্য।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকেও বেশ কয়েকটি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। অনুষদের ডিন ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলমের উদ্যোগে প্রদর্শিত হচ্ছে ‘Antenna for Nanosat’ এবং ‘AI Generated Misinformation Risk-Prioritization System’।

সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদের উদ্যোগে প্রদর্শিত হচ্ছে ‘SPC-SEARCHING ALGORITHM’ প্রকল্প। এ ছাড়া সিএসই বিভাগের শিক্ষার্থীদের আরও দুটি প্রকল্প মেলায় স্থান পেয়েছে।

‘Antenna for Nanosat’ প্রকল্পটি ‘ইনোভেশন টু মার্কেট’ শ্রেণিতে রয়েছে। বাকি প্রকল্পগুলো তাত্ত্বিক ধারণা হিসেবে প্রদর্শিত হচ্ছে।

মেলায় রাবিপ্রবির প্রতিনিধিত্ব করছেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম, সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং সহকারী অধ্যাপক আহমেদ ইমতিয়াজ।

এ ছাড়া ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু তালেব, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুনসহ শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন এফইএস বিভাগের এমএসসি শিক্ষার্থী আলাউদ্দিন জয়, এফএমআরটি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. এলাহি মোস্তাকীন, সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জসীম উদ্দীন এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আম্মার বিল ইসলাম ফাহিম।

‘ইনোভেট টু মার্কেট’ ভাবনাকে সামনে রেখে আয়োজিত মেলায় গবেষণা, উদ্ভাবন, শিল্প, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় এক হাজারের বেশি উদ্ভাবন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের অংশগ্রহণ রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,