সারাদেশ

শাহরাস্তিতে পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ও চুরির মামলায় ২ আসামি গ্রেফতার

এইচ এ বাবলু।।
শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি নিয়মিত মামলার ১ জন এজাহারভুক্ত আসামি এবং একটি চুরির মামলার ১ জন সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আইয়ুব খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে এফআইআর নং-২৭, জিআর নং-৩১০, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারার মামলার এজাহারনামীয় ১নং আসামি আমিনুল ইসলাম (৬৪)-কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামির বাড়ি উল্লাশ্বর (হাবিব উল্লাহ চেয়ারম্যান বাড়ি), ০৯নং ওয়ার্ড, রায়শ্রী উত্তর ইউনিয়ন, শাহরাস্তি, চাঁদপুর এলাকায়। পরবর্তীতে তাকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে, ওসি মীর মাহবুবুর রহমান-এর নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শাহরাস্তি মডেল থানার মামলা নং-৩৮, তারিখ ২৯/০৮/২০২৬, ধারা ৪৫৭/৩৮০-এর তদন্তে সন্দিগ্ধ আসামি মোঃ মারুফ হাসান (১৯)-কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মারুফ হাসান সূচীপাড়া উত্তর ইউনিয়নের মোস্তাফা কাজির বাড়ি এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর তাকেও যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,