সারাদেশ

ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউপির নূর আলম নামে এক ব্যক্তির বিকাশ অ্যাকাউন্ট থেকে ভূল নম্বরে চলে যাওয়া ৯ হাজার ৬০০টাকা তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করে বৃহস্পতিবার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে শ্যামনগর থানা পুলিশ।

জানা যায়,সম্প্রতি নূর আলম ভূলবশত ৯ হাজার ৬০০শত টাকা অন্য একটি বিকাশ নম্বরে পাঠিয়ে দেন।  বিষয়টি বুঝতে পেরে তিনি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেন।  পরে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারীর নির্দেশনায় এএসআই জাফর তথ্যপ্রযুক্তির সহায়তায় লেনদেনের সুত্রধরে অনুসন্ধান শুরু করেন।

অনুসন্ধানে জানা যায়,ভূল নম্বরে পাঠানো টাকা কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় একটি বিকাশ নম্বরে চলে গেছে।  পরবর্তীতে ভৈরব থানা পুলিশের সহযোগিতা ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে ৯ হাজার ৬০০টাকা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত টাকা শ্যামনগর থানার অফিসার ইনচার্জের মাধ্যমে নূর আলমের কাছে হস্তান্তর করা হয়েছে।

নূর আলম বলেন  দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ টাকা বুঝিয়ে দিয়েছেন।  এটা একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য শ্যামনগর থানা পুলিশকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন সাধারণ ডায়রির অভিযোগের ভিত্তিতে ভূল লেনদেনের অর্থ উদ্ধারে আইনগত প্রক্রিয়া ও তথ্য প্রযুক্তির সহায়তায় অর্থ উদ্ধার করে প্রকৃত মালিককে দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,