সারাদেশ

শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃসাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় শনিবার(২৬ সেপ্টেম্বর) সকালে বেসরকারী সংগঠন উত্তরণের বাস্তবায়নে শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে সিটিজেন্স রিভিউ এক্সারসাইজ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর ক্র্যাগ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় র‌্যাপ অনুযায়ী প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ, নীতিগত ঘাটতি আলোচনা সহ অংশ গ্রহণকারীরা স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ তুলে ধরেন।

উত্তরণ কর্মকর্তা নাজমা আক্তারের মাল্টিমিডিয়া ভিত্তিক উপস্থাপনা ও সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহানা হামিদ,  অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, সাবেক ইউপি সদস্য আজিবর রহমান, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, লাকী আক্তার, উত্তরণ কর্মকর্তা রিপন প্রমুখ।

কর্মশালায় সরকারের ডেল্টা প্লান, এলাকার জলাবদ্ধতা, বেড়ী বাঁধের ভাঙ্গন, ভূমিহীনদের ভূমি প্রদান বিষয় সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,