সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে ফরিদগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হারুনুর রশিদকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ির মীর হোসেনের ছেলে। তিনি টানা দুইবার বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানান, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।

মোঃ রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে ফরিদগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হারুনুর রশিদকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ির মীর হোসেনের ছেলে। তিনি টানা দুইবার বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,