সারাদেশ

ছোট ভাইয়ের পায়ে শিকল পরালো বড় দুইভাই,মায়ের হস্তক্ষেপে থানায় মীমাংসা

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

‎জয়পুরহাটের কালাইয়ে জমি বিক্রিতে বাধা দিতে আপন ছোট ভাইয়ের পায়ে শিকল পরিয়ে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছিল বড় দুই ভাইয়ের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার এবং অভিযুক্ত দুই ভাইকে আটক করে থানায় নেয়। তবে পরে থানায় গিয়ে ওই যুবকের মা জমির দলিল ফেরত দেওয়ার শর্তে আপস মীমাংসা করলে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।


‎
‎রোববার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার পুনট উচ্চবিদ্যালয় এলাকা থেকে পায়ে শিকল পরা অবস্থায় খোরশেদ আলম (৩১) নামের ওই যুবককে উদ্ধার করে কালাই থানা পুলিশ। খোরশেদ এবং তাঁর অভিযুক্ত দুই বড় ভাই আবদুল মুমিন ও মাহফুজ আলম পুনট পূর্বপাড়া গ্রামের আবদুল গনির ছেলে।
‎
‎পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে বাবার সম্পত্তির ভাগাভাগি নিয়ে তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ছোট ভাই খোরশেদ আলম তাঁর ভাগের জমি বিক্রি করতে চাইলে বড় দুই ভাই বাধা দিতেন। গত শনিবার সকালে জমি বিক্রি করতে না পেরে খোরশেদ তাঁর ঘরের টিন খুলতে শুরু করেন। এ সময় বড় দুই ভাই বাধা দিলে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে দুই ভাই মিলে খোরশেদকে ধরে পায়ে শিকল পরিয়ে একটি ঘরে আটকে রাখেন।
‎
‎উদ্ধারের পর থানা চত্বরে খোরশেদ আলম অভিযোগ করে বলেছিলেন, ‘আমি হেজবুত তওহিদ করি বলে আমার বড় ভাইয়েরা আমাকে জমি বিক্রি করতে দেয় না। এমনকি বাড়িতেও ঢুকতে দেয় না। গতকাল (শনিবার) থেকে জোর করে পায়ে শিকল পরিয়ে আমাকে না খাইয়ে আটকে রেখেছিল।’
‎
‎অন্যদিকে আটকের পর বড় ভাই আবদুল মুমিন দাবি করেছিলেন, তাঁরা ছোট ভাইয়ের ভালো চেয়েই এমনটি করেছেন।
‎
‎পরে সন্ধ্যায় থানায় আসেন তাঁদের মা। তিনি ছোট ছেলেকে তাঁর জমির দলিল ফেরত দেওয়ার শর্তে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করেন।
‎
‎এ সময় ভুক্তভোগীর মা বলেন, ‘ছেলের ভালোর জন্যই আমরা সবাই চেষ্টা করেছিলাম। ওর সন্তান আছে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে জমি বিক্রিতে বাধা দেওয়া হয়েছিল। যেহেতু এখন সে সাবালক, তাই তার দলিল তাকে ফিরিয়ে দিচ্ছি। অযথা তার ভালো করতে গিয়ে আমার অন্য দুই ছেলে কেন বিপদে পড়বে! তাই আমরা আপস-মীমাংসা করেছি।
‎
‎সার্বিক বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিকল পরা অবস্থায় খোরশেদকে উদ্ধার এবং অভিযুক্ত দুই ভাইকে আটক করেছিল। পরে থানায় ভুক্তভোগীর মা এসে ছোট ছেলেকে তাঁর জমির দলিল ফেরত দেওয়ার শর্তে আপস করেন। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় আটক দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ভুক্তভোগী যুবককে তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
‎
জাহিদুল ইসলাম জাহিদ।
স্টাফ রিপোর্টার।
মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,