রাজনীতি রাজনীতি সারাদেশ

পরিকল্পিত উন্নয়নে ছাতক-দোয়ারাবাজারকে বদলে দিতে চাই: এমপি মিলন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “ছাতক ও দোয়ারাবাজারের উন্নয়নকে আমরা কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না; বরং পরিকল্পিত নগরায়ণ, উন্নত যোগাযোগব্যবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জনজীবনের মানোন্নয়নের মাধ্যমে এ অঞ্চলকে একটি আধুনিক ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। পৌরসভাসহ পুরো ছাতক-দোয়ারাবাজারকে উন্নয়নের একটি অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এ স্বপ্ন বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন, সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “এলাকার দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণে ইতিমধ্যে দৃশ্যমান অগ্রগতি শুরু হয়েছে। ছাতক পৌরসভা থেকে সুরমা সেতু (পাগল হাসান চত্বর) পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণকাজ এবং গোবিন্দগঞ্জ থেকে হাসান চত্বর পর্যন্ত দুই লেনের সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এই দুটি প্রকল্পে সরকারের প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। পাশাপাশি ছাতক-দোয়ারাবাজার ও পৌরসভার বিভিন্ন এলাকায় শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আমাদের প্রত্যাশা, এসব উদ্যোগ এলাকার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক জীবনকে নতুন গতি দেবে।”

রবিবার (১৫ নভেম্বর) সকালে ছাতক পৌরসভা ভবনের পশ্চিম পাশে ৪১ লাখ ২১ হাজার ২১৪ টাকা ব্যয়ে নির্মিত ইউনি-ব্লক রাস্তার উদ্বোধন করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এ সময় প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে চরেরবন্দ জামে মসজিদ থেকে পৌর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ১৮ লাখ ১ হাজার ৪৫৯ টাকা ব্যয়ে মন্ডলীভোগ সরকারি পুকুর (ছাতক হাইস্কুলের পুকুর) সৌন্দর্যবর্ধন কাজের শুভ সূচনা করেন তিনি।

উন্নয়নকাজগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, ছাতক থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন পিপিএম, পৌরসভার প্রকৌশলী আব্দুল মালেক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম, হাজী ছালেক মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, আকিল আলী।

ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, ছাতক থানার এসআই শরিফুল আলম, ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার, পৌর কর আদায়কারী জামাল উদ্দিন, কর নির্ধারক শহিদুল হক মোল্লা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফারুক আহমদ, যুবদল নেতা ফখরুল আলম, নোমান ইমদাদ কানন, মজনু মিয়া, লালু শাহ ও সালেহ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,