সারাদেশ

নাগরপুরে এমপি লাভলুর সুস্থতায় শুকরিয়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইল-৬( নাগরপুর-দেলদুয়ার) গণমানুষের নেতা রবিউল আওয়াল লাভলু (এমপি)  ও তার সহধর্মিণী মনোয়ারা মুকুল  এর অসুস্থতা থেকে সুস্থ হয়ে নিরাপদে দেশে ফিরে আসায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও তাদের সুস্বাস্থ্যে এবং দীর্ঘায়ু নেক হায়াত কামনায় শুকরিয়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮সেপ্টম্বর) দুপুরে মামুদনগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান শাহীন ও  মামুদনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী ময়নাল হক এর আয়োজনে ও সভাপতিত্বে নাগরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রউফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা।

শুকরিয়া দোয়া মাহফিলের উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান শাহীন।

এসময় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি নাসির উদ্দীন সিরাজী এবং শুকরিয়া দোয়া পরিচালনা করেন  মাওলানা মনিরুল ইসলাম। এসময় এমপি রবিউল আওয়াল লাভলুর জন্য দীর্ঘায়ু কামনা ও নেক হায়াত  দারাজ কামনা করেন ওলামা কেরামগণ।

 

এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক,জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, নাগরপুর উপজেলা জাসাস সাবেক আহবায়ক আবুল বাসার চৌধুরী,নাগরপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাবেক যুগ্ন আহবায়ক মানিক মিয়া,  নাগরপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের  সভাপতি মনির হোসেন, ডাঃ সোবহান, সাবেক ছাত্র নেতা মোঃ অহিদ মিয়া, ছাত্র নেতা সুমন বাপ্পি সহ নেতা কর্মী বৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,