সারাদেশ

চিলমারীতে “আইএফআইসি ব্যাংকের ৫০বছর” পূর্তি উদযাপিত হয়েছে 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“৫০বছর থেকে আগামীর পথে” এই স্লোগানকে সামনে রেখে, কুড়িগ্রামের চিলমারীতে ব্যাংকটির সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ই অক্টোবর) বিকেল ৫টার দিকে “আইএফআইসি ব্যাংকের অফিসে” নানা আয়োজনে উদযাপিত হয়েছে দিনটি।
দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক পিএলসি গৌরবময় ৫০বছর (সুবর্ণজয়ন্তী) পূর্ণ করেছেন। ১৯৭৬সালে যাত্রা শুরু করা এই ব্যাংকটি সফলভাবে পাঁচ দশক পার করে, আজ এক নতুন মাইলফলকে পদার্পণ করেছেন। অবিচল বিশ্বাসের ৫০বছর পাড়ি দিয়েছেন ব্যাংকটি। আয়োজনের মধ্যে ছিল গ্রাহক সমাবেশ, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত।
এ সময় উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের চিলমারী উপ-শাখার ইনচার্জ আসিফ আহমেদ আনন্দ, ক্যাশ অফিসার আশিকুর রহমান। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,