নুর উদ্দিন সোহেলের দুঃস্থ মানুষদের দাফন-কাফনের সরঞ্জাম সংরক্ষণের জন্য আলমিরা প্রদান
আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
গতকাল শুক্রবার বাদ জুম্মা চট্টগ্রাম মহানগর নগরীর মতিয়ারপোল এয়ারআলী আলী জামে মসজিদ এ ইমাম শেরে বাংলা ছুন্নী পাঠাগারের জন্য বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নুর উদ্দিন সোহেল শেষ বিদায় বেলায় দুঃস্থ ও অসহায় মানুষদের দাফন – কাফনের কাপড়সহ যাবতীয় সরঞ্জাম সংরক্ষণের জন্য স্টলের আলমারি প্রদান করেন। সমাজের বেওয়ারিশ, স্বজনহীন কিংবা অসহায় মানুষদের লাশ দাফন বিনাখরচে ইমাম শেরে বাংলা পাঠাগারের উদ্যোগে সম্পন্ন করার এই মহতী উদ্যোগে সকলে সাধুবাদ জানান। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগরীর মতিয়ারপোল এয়ারআলী জামে মসজিদ মসজিদের সন্মানিত খতীব মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী, সমাজসেবক নুর উদ্দিন সোহেল, মোতোয়াল্লী হাজী মহসিন আলী, মোতোয়াল্লী হাজী নওশেদ আলী, নুরুল ইসলাম বোদো, রায়হানুল আলম, হাজী আবদুর রহিম, ইয়াছিন আলী, হানিফ খান রুবেল, ওয়াসিম, মোঃ জাবেদ, আমজাদ আলী রিয়াদ, আরমান আলী, মোস্তাফিজুর রহমান সজীবসহ সমাজের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।





