সারাদেশ

দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষ ৮ জনের নামে থানায় মামলা

গোসাইপুরে জমি- জমা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত. থানায় মামলা দায়ের

গোসাইপুর এলাকায় জমি-জমাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন জয়নুল. তার ভাই জাহিদ হাসান জনি.ভাতিজা সৌরভ. ছেলে জুনায়েদ আনজুম আরিফ এবং মেহেদী হাসান.

মামলা ও হাসপাতাল সূত্রে জানা যায় সদরের গোসাইপুর এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে জাহিদ ও তার ভাই জয়নুলদের সাথে একই এলাকার ইসরাফিলের ছেলে মোক্তার হোসেনের গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে দ্বন্দ কলোহ সহ চলে আসছে । এরই ধারাবাহিকতায় মোক্তার হোসেন ও তার লোকজন জয়নুলের পরিবারকে প্রায় ভয় ভীতি প্রাণ নাশের হুমকি দিয়ে আসতো । আইনের প্রতি শ্রদ্ধা রেখে জহুরুলের ভাই জাহিদগং বাদী হয়ে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন পাশাপাশি গত ২৭-০৯ ২০২৬ তারিখে মোক্তার গংদের নামে দিনাজপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। বিষয়টি কোতোয়ালি পুলিশ তদন্ত করার জন্য ঘটনাস্থলে গেলে অভিযুক্ত মোক্তার গং ও তার লোকজন জয়নুলের পরিবারের উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। কিছুদিন স্বাভাবিক থাকলেও গত ২৭-০৯-২০২৬ তারিখে জয়নুল এর পরিবার ভোগ দখলিও আবাদি জমির আমন ধান কেটে শুকানোর জন্য জমি বাড়িতে রেখে দেন। বিষয়টি প্রতিপক্ষ মানতে না পেরে ০৪-১০-২০২৬ সকালে মোক্তার হোসেন সহ তার লোকজনেরা আদালতের কোন নিয়ম নানা মেনেই দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বেআইনিভাবে জয়নুলের জমি বাড়িতে প্রবেশ করে জমিতে থাকা ধান ট্রলিতে করে নিয়ে যাওয়ার পাশাপাশি লুটপাটের রাজত্ব চালায়। একপর্যায়ে জয়নুলের পরিবার বাধা দিতে গেলে জয়নুলসহ তার ভাই জাহিদ হাসান জনি.ভাতিজা সৌরভ. ছেলে জুনায়েদ আনজুম আরিফ এবং মেহেদী হাসানকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। ধারালো অস্ত্র দিয়ে জয়নুলের মাথায় হাতে কোপ মারলে তার হাড়ভাঙ্গা সহ রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন আহতদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ
ত হাসপাতালে ভর্তি করেন। সেখানে আহত জয়নুলের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় আহত জয়নুলের ভাই জহুরুল হক বাদী হয়ে বিবাদী মোক্তার হোসেন সহ ৮ জনকে আসামি করে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৪ তারিখ ০৫-১০-২০২৬ মামলার অভিযুক্ত আসামিরা হলেন ১নং মোক্তার হোসেন ২নং ফরিদ হাসান কাদেরী ৩নং সালাউদ্দিন কাদেরি মুকুল ৪নং আব্দুস সালাম ভুট্টু কাদেরী ৫নং আনারুল ইসলাম ৬ নং সুভাষচন্দ্র রায় ৭ নং অনিল চন্দ্র রায় ৮ নং নিবাস চন্দ্র রায়সহ অজ্ঞাতনামা ১০-১৫ জন। মামলার বাতি জহুরুল জানান মোক্তার হোসেন গংদের নামে আদালতে একাধিক মামলা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,