সারাদেশ

শাহরাস্তির মেডিল্যাব হাসপাতালে বিনামূল্যে ঠোঁট-তালুকাটা অস্ত্রোপচার শুরু মঙ্গলবার

এইচ এ বাবলু॥ চাঁদপুরের শাহরাস্তিতে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কর্মসূচির প্রথম সেশন শুরু হচ্ছে মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায়। প্রথম দিন ২০ জন রোগীর অস্ত্রোপচার করা হবে। উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে আয়োজিত এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন হাসপাতালটির চেয়ারম্যান ডা. আরিফ উল হাসান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এটি এককালীন কোনো চিকিৎসা ক্যাম্প নয়; বরং দেশের যেকোনো প্রান্ত থেকে আসা রোগীদের জন্য নিয়মিত ও চলমান সেবা কার্যক্রম। প্রতি তিন মাস অন্তর অথবা ১০ জন রোগী নিবন্ধিত হলে অস্ত্রোপচার করা হবে। কর্মসূচির আওতায় বিনামূল্যে অস্ত্রোপচার, হাসপাতালে থাকা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও অস্ত্রোপচার-পরবর্তী স্পিচ থেরাপি দেওয়া হবে।
প্রথম সেশনের অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন করবেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল এবং হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান। অধ্যাপক ডা. মুহাম্মদ কামরুজ্জামানের (এফসিপিএস, এমএস) নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল ১৪ জন রোগীর অস্ত্রোপচার করবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের যেকোনো স্থান থেকে আসা রোগীরা এ কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচিটি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ডা. আরিফ উল হাসান এর আগে বড় আকারের টিউমার অপসারণের বিভিন্ন অস্ত্রোপচারের ঘটনায় আলোচনায় আসেন। ২০২৬ সালের এপ্রিল মাসে তিনি এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার এবং জুন মাসে আরেক নারীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমার অপসারণ করেন। সর্বশেষ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) শাহরাস্তির একই হাসপাতালে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করেন তিনি। ওই নারীর পেটে এটি ছিল পঞ্চম অস্ত্রোপচার।
এ ছাড়া ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করার ঘটনাতেও আলোচনায় আসেন ডা. আরিফ উল হাসান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,